সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৬ AM

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০১:২৬:০৫ PM

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন


অবশেষে শেষ হলো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফা র‍্যাংকিংয়ের হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে যাদের ওঠার কথা, তারাই উঠল। মানে ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ চার দল হলো— ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছে এই চার দলই। বিশ্বকাপ ইতিহাসে এমনটা ঘটল এই প্রথমবার।

সেমিফাইনালে ওঠা চার দলই আবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। অতীতে বিশ্বকাপ জেতা চার দলই সেমিফাইনালে উঠেছে— এমন ঘটনা বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার। এর আগে ১৯৯০ ও ১৯৭০ আসরে চার বিশ্বচ্যাম্পিয়ন ওঠে সেমিফাইনালে। অতীত ইতিহাসকে পেছনে রেখে এবার বিশ্বকাপে সেমিফাইনালে কার কখন খেলা, সেটা দেখে নেওয়া যাক।

ডালাসে প্রথম সেমিফাইনালে ১৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। পরের দিন রাত ১টায় আটলান্টায় আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পে বড় ধা*ক্কা, শেষ হতে লাগতে পারে আরও তিন বছর
নগরবাসীর দুর্ভো*গ কমাতে উন্নয়নকাজ চলছে দিনরাত: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে আলী হেসেন হ*ত্যা: অ*ভিযুক্তের খোঁজে পুলিশের অ*ভিযান
প্রেমের সম্পর্ক নিয়ে ক্ষো*ভ, মেয়েকে হ*ত্যার দা*য় স্বীকার করলেন বাবা
সাংবাদিক তুরাব হ*ত্যার দ্রুত বি*চার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক
সিলেট বিভাগের তিন জেলায় বি'জিবি মোতায়েন
শাল্লায় কিশোরীকে ধ'র্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রে'প্তার
সিলেটসহ ৬ বিভাগে অতিভারি বৃষ্টির শ'ঙ্কা
বিয়ানীবাজারে কথা-কা*টাকাটির জেরে প্র*তিপক্ষের হা*মলায় যুবক নিহ*ত