চুনারুঘাটে দুইজনের ম'রদেহ উ'দ্ধার
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ AM

চুনারুঘাটে দুইজনের ম'রদেহ উ'দ্ধার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৩:০২:৩৩ PM

চুনারুঘাটে দুইজনের ম'রদেহ উ'দ্ধার


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক স্থান থেকে এক যুবক ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের দাবি, জামাল মানসিক ভারসাম্যহীন ছিলেন।

একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান