মাধবপুরে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে মান বব ন্ধন, মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৬ PM

মাধবপুরে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে মান বব ন্ধন, মহাসড়ক অবরোধ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৪:০৫:২০ PM

মাধবপুরে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে মান বব ন্ধন, মহাসড়ক অবরোধ

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার পিলারের ওপর নির্মাণ করে নিচের অংশ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।বুধবার (১৫ জুলাই) মাধবপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নেন। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর অংশে ছয় লেন ও ফ্লাইওভার নির্মাণকাজ চলছে। ফ্লাইওভারের দুই পাশ মাটি দিয়ে ভরাট করার পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নির্মাণ করা হলে ঐতিহ্যবাহী মাধবপুর বাজারের সঙ্গে পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে মহাসড়কের পশ্চিম পাশের বাসিন্দাদের থানা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যেতে প্রায় এক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হবে।বিক্ষোভকারীরা বলেন, জনগণের স্বার্থে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণ করে নিচের অংশ উন্মুক্ত রাখতে হবে, যাতে পথচারী ও স্থানীয় যানবাহন নিরাপদে চলাচল করতে পারে।মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইমরান খান, মনোজ পাল, স্বপন রায়, আবুল বাশার, মোবারক উল্লাহ, হাজী ফিরোজ মিয়া, হাফেজ শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।উল্লেখ্য, এর আগেও ‘মাধবপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা
বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি পেল বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি
সুনামগঞ্জে অ'বৈধ বালু উত্তোলনে নি'ষেধাজ্ঞা