বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ PM

শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক

বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৯:০০:৪৫ PM

বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (১৫ জুলাই) নগরীর উপশহর এলাকার উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্ব আজ পরিবেশগত সংকটের মুখোমুখি। অতীতে নির্বিচারে বৃক্ষ নিধন হলেও সে অনুপাতে বৃক্ষরোপণ হয়নি। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনও নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়তে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরা যদি বছরে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করে, তাহলে পরিবেশ সংরক্ষণে তা উল্লেখযোগ্য অবদান রাখবে।’

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বিদ্যালয়ের মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার আশ্বাসও দেন।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতে সিসিক প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ধানের গোলায় ফে'নসি'ডিলের আড়ৎ!
সিলেটে বাড়ছে হা'মের প্র'কোপ, হাসপাতালে আরও ১৫১ জন
মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা