চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মুজেফর আলী
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৫ PM

বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মুজেফর আলী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৯:৩৩:০১ PM

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মুজেফর আলী

ছবি:সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রথম প্যানেল চেয়ারম্যান মুজেফর আলী

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) ইউনিয়ন পরিষদ হলরুমে এক দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত চেয়ারম্যান মুজেফর আলী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী এ এস এম আনোয়ারুল ইসলাম

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত শরীফ, সমাজসেবক নজরুল ইসলাম, ইউপি সদস্য জাহেদ আহমদ, আব্দুল লতিফ মধু, আনহার আলী, খালেদ আহমদ, মহিলা ইউপি সদস্য আসমা বেগম, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, জিল্লুর রহমান জিলুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব ইউসুফ আলী এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মুকিত শরীফ।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, মুজেফর আলীর নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মাখন জুলাই আন্দোলনের পর থেকে পরিষদে অনুপস্থিত থাকায় প্রথম প্যানেল চেয়ারম্যান হিসেবে মুজেফর আলী চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে এ বিষয়ে আইনি জটিলতা সৃষ্টি হলে সরকার একজন প্রশাসক নিয়োগ দেয়। পরে মুজেফর আলী আদালতের শরণাপন্ন হলে উচ্চ আদালত (হাইকোর্ট) তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আদালতের ওই আদেশের ভিত্তিতেই তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর মুজেফর আলী বলেন, বিগত সময়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করবেন। বিশেষ করে বাংলাবাজার সেতু, পতুরখারা সেতু নির্মাণ, বাংলাবাজার-আতাশন সড়ক, বাংলাবাজার-ওসমানীগঞ্জ সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা
বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি পেল বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি
সুনামগঞ্জে অ'বৈধ বালু উত্তোলনে নি'ষেধাজ্ঞা