বিশ্ববাজারে কমেছে সোনার দাম
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ AM

বিশ্ববাজারে কমেছে সোনার দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৪:২৬:০৬ AM

বিশ্ববাজারে কমেছে সোনার দাম


বিশ্ববাজারে সোনার দাম আরো কমেছে। ফলে দুই সপ্তাহের মধ্যে মূল্যবাণ এ ধাতুটির দাম সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। 

বুধবার সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সুদের হার অপরিবর্তিত রাখা কিংবা বাড়ানোর আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। এর ফলে সোনার দাম কমেছে।

মঙ্গলবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৬৮ ডলার ০৯৮৮ সেন্টে। একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক সোনার মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৭৩ ডলার ৫০ সেন্টে। এছাড়া একই দিনে ডলারের মান বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ, যা সোনার মূল্য হ্রাসের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে।

গেইনসভিল কয়েনের প্রধান বাজার বিশ্লেষক এভারেট মিলম্যান বলেন, ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশার ভিত্তিতে সোনার দাম এই স্তরে নেমেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যত দ্রুত তা কমাবে, ততই বুলিয়ন মার্কেটের জন্য শ্রেয় হবে।

সাধারণত সুদহার কমলে বিনিয়োগকারীদের কাছে সোনার আবেদন বেড়ে যায়। এর ফলে দামও বৃদ্ধি পায়। আর সুদহার বাড়লে আকর্ষণ হারায় মূল্যবান ধাতুটির। ফলে দামও কমে যায়।

JA



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী