কোম্পানীগঞ্জে চার দিনব্যাপী কাব স্কাউট ষষ্ঠক নেতা প্রশিক্ষণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ PM

কোম্পানীগঞ্জে চার দিনব্যাপী কাব স্কাউট ষষ্ঠক নেতা প্রশিক্ষণ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৮:৫৫:১৩ PM

কোম্পানীগঞ্জে চার দিনব্যাপী কাব স্কাউট ষষ্ঠক নেতা প্রশিক্ষণ

ছবি:সংগৃহীত


‘কাবিং করি, সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে চার দিনব্যাপী কাব স্কাউট ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।

রোববার (১৯ জুলাই) কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে ১৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশ স্কাউটস, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের পরিচালনায় আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ জন কাব স্কাউট অংশ নেয়। এর মধ্যে ২৫ জন মেয়ে ও ২২ জন ছেলে।

প্রশিক্ষণ কোর্সে ৬ থেকে ১০ বছর বয়সী কাব স্কাউটদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, দলগত কাজ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত দক্ষতা বিকাশে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ১০ জন প্রশিক্ষক চার দিন ধরে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, সিলেট জেলা কাব লিডার ও ফোর্স লিডার মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ স্কাউটস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সম্পাদক আমিনুর রহমান, উপজেলা কমিশনার কাজল রায়, গোয়াইনঘাট উপজেলা স্কাউটসের কমিশনার আহমেদ কিবরিয়া বকুল, সহকারী কমিশনার টুনু ভূষণ দাশ, উডব্যাজার মাহমুদ আক্তার, উপজেলা কাব লিডার মরিয়ম জেসমিন, যুগ্ম সম্পাদক রিপন আহমদ, প্রশিক্ষক আব্দুর রহিম, আব্দুর রউফ ও আজিমা বেগম এবং প্রধান শিক্ষক মনিলালসহ স্কাউট নেতারা।

আয়োজকেরা জানান, শিশুদের দায়িত্বশীল, শৃঙ্খলাবোধসম্পন্ন ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা