সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ PM

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৯:২৪:৪২ PM

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত

এআই দিয়ে করা


সিলেট মহানগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন মামলার এজাহারভুক্ত আসামি এবং তিনজন সন্দেহভাজন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত থেকে রোববার ভোর পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সুবাস চন্দ্র দাস (৩২), শাহনুর আলী (৪২), মো. শাকিল (২০), মুয়াদ আহমদ মাহিব (২৪), শাহারিয়ার হোসেন রাহাদ (২২), সাগর আহমদ (২৬) এবং সাব্বির আহমেদ শাকিল।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) ভোরে এয়ারপোর্ট থানার ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের সড়ক থেকে শুরু হয়ে টিবি গেট, পূর্ব শাহী ঈদগাহ হয়ে শাহজালাল প্রফেশনাল কলেজ এলাকায় গিয়ে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল শেষ হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী ওই মিছিলে ২৫ থেকে ৩০ জন অংশ নেন। পরে তাঁরা কয়েকটি মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করেন।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ঝটিকা মিছিলের ঘটনার পরদিন শনিবার সিলেট মহানগর ছাত্রদল প্রতিবাদ কর্মসূচি পালন করে। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল ঠেকাতে পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এ ঘটনা ঘটেছে। তারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

তবে পুলিশের ভাষ্য, মিছিলের ঘটনায় মামলা হওয়ার পরপরই জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা