হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ PM

হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০২:৩১:০৭ PM

হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু


গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।

সোমবার (২০ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই শিশুদের বয়স দেড় বছরের নিচে। 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৬৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব পরীক্ষায় কারোর সংক্রমণ ধরা না পড়লেও অন্তত ৫৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শিশুদের মাঝে এই রোগের বিস্তার নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৪৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

উদ্বেগের বিষয় হলো, মারা যাওয়া ১০৩ জন শিশুর মধ্যে ৪ জনের শরীরে ল্যাবে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেলেও বাকিদের ক্ষেত্রে উপসর্গ প্রবল ছিল। বিশেষ করে দেড় বছরের কম বয়সী শিশুদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা