পূর্ব গৌরীপুর ইউনিয়ন পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ AM

দুর্নীতি প্রতিরোধবিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

পূর্ব গৌরীপুর ইউনিয়ন পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ১১:৫৯:১৩ PM

পূর্ব গৌরীপুর ইউনিয়ন পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়

ছবি:সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩০টি প্রতিষ্ঠানের বিজয়ী দলগুলোকে নিয়ে ইউনিয়নভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ষষ্ঠ দিনের প্রতিযোগিতায় পূর্ব গৌরীপুর ইউনিয়নের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয় দলের সদস্যরা ছিলেন দলনেতা ইমা আক্তার খান, মির্জা জাহারা করিম ও মহিমা বখত নিছা। রানারআপ হয় মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়। দলটির সদস্যরা হলেন দলনেতা সুমাইয়া আক্তার, সাজেদা বেগম ও নাহরিন জান্নাত। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের দলনেতা সুমাইয়া আক্তার।

এ ছাড়া প্রতিযোগিতায় পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়, মুসলিমাবাদ আলিম মাদ্রাসা এবং হযরত উমর (রা.) দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী ও সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সমাজসেবক মির্জা আব্দুল বাছিত, মির্জা আব্দুল করিম ও মির্জা এনামুল হক পারুল।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রহমান, আল আমিন, হেলাল আহমদ, আরিফুল ইসলাম, নুরে আলম, এনামুল মিনা, আসাদুজ্জামান, ইসমাইল আলী ও লাখিয়া খানম মায়া। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন শিক্ষক শাবুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা