জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ AM

জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৯:৩৯:৪৬ PM

জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান

ছবি:সংগৃহীত


সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সড়কটি সওজের আওতাধীন হওয়ায় পূর্ণাঙ্গ সংস্কারকাজ সিসিকের পক্ষে করা সম্ভব নয়। তবে জনদুর্ভোগ কমাতে বড় বড় গর্ত দ্রুত ভরাটসহ প্রয়োজনীয় অস্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (২২ জুলাই) সকালে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় পরিবহন মালিক ও শ্রমিকরা প্রশাসককে সড়কের বেহাল চিত্র দেখিয়ে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, বড় বড় গর্ত ও ভাঙাচোরা সড়কের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।

এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হুমায়ুন রশীদ চত্বর হয়ে মেন্দিবাগ, কুমারপাড়া ও বিমানবন্দর পর্যন্ত সড়কটি সওজের অধীন। সড়কটি সিসিকের কাছে হস্তান্তরের জন্য একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, আইনগত সীমাবদ্ধতার কারণে সিসিক এ সড়কের পূর্ণাঙ্গ সংস্কার করতে পারে না। তারপরও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত গর্ত ভরাটসহ প্রয়োজনীয় মেরামতের কাজ শুরু করা হবে।

সিসিক প্রশাসক আরও বলেন, এটি সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। প্রতিদিন হাজার হাজার যাত্রী এ সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, “জনদুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সওজকে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নিতে হবে।”

পরিদর্শনকালে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা