সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ AM

সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০৮:৪৯:৩৯ PM

সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই

ছবি:সংগৃহীত


ভারতের আসামে বন্যার পানি নামতে শুরু করায় সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা বেড়েছে। দুই নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা স্পর্শ করেছে বা অতিক্রম করেছে। তবে নতুন করে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় সিলেটে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি ৯ সেন্টিমিটার বাড়লেও তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমা স্পর্শ করেছে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শেওলা ও শেরপুর পয়েন্টে নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

এ ছাড়া সারিগোয়াইন, পিয়াইন, লোভা ও ধলাই নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর কোনো পয়েন্টেই পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘ভারতের আসামে বন্যার পানি নামতে শুরু করায় সুরমা ও কুশিয়ারায় পানির প্রবাহ বেড়েছে। তবে সিলেট, আসাম ও মেঘালয়ে নতুন করে ভারি বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। ফলে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই।’

তিনি আরও জানান, আগামী কয়েকদিন নদীর পানি কিছুটা ওঠানামা করতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে বন্যা হওয়ার কোনো শঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি