গোলাপগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১১ AM

গোলাপগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ১১:৪৬:৩৪ PM

গোলাপগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় গোলাপগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসানের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ শাখার ডেপুটি জুনিয়র অফিসার সায়মা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করেন রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রকিব এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী ঐশ্বর্য দাস দিঘী।

স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব, উপ-পরিচালক তানভীর আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ এবং অধ্যক্ষ মহিউদ্দিন জাকারিয়া চৌধুরী।

বক্তারা শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, নিরাপদ ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতন হওয়া এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের আর্থিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের উপ-পরিচালক পার্থ জ্যোতি দে-এর পরিচালনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত