জৈন্তাপুরে ম*দ, জু*য়া ও দু*র্নীতির বি*রুদ্ধে উলামা পরিষদের প্রতি*বাদ সভা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ PM

মা*দক ও চো*রাচালান বন্ধে কঠো*র পদক্ষেপের দাবি

জৈন্তাপুরে ম*দ, জু*য়া ও দু*র্নীতির বি*রুদ্ধে উলামা পরিষদের প্রতি*বাদ সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ০৯:৫৮:০১ PM

জৈন্তাপুরে ম*দ, জু*য়া ও দু*র্নীতির বি*রুদ্ধে উলামা পরিষদের প্রতি*বাদ সভা

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে মদ, জুয়া, মাদক, চোরাচালানসহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে সম্মিলিত উলামা পরিষদ, জৈন্তাপুর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে জৈন্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহাসিক বটতলায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সম্মিলিত উলামা পরিষদ, জৈন্তাপুরের সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম ও জৈন্তাপুর জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা হযরত মাওলানা হিলাল আহমদ।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন খরিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফ, রামপ্রসাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুবাশ্বির আলী, দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুস সালাম, সম্মিলিত উলামা পরিষদ জৈন্তাপুরের সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম এবং ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

প্রতিবাদ সভায় সম্মিলিত উলামা পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, জৈন্তাপুরকে মাদক, মদ, জুয়া, চোরাচালান ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারের মাধ্যমে এসব অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জৈন্তাপুরকে একটি মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী