বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ভূমিকা প্রশংসনীয়- কয়েস লোদী
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ PM

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ভূমিকা প্রশংসনীয়- কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ১১:৫৫:২৪ PM

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ভূমিকা প্রশংসনীয়- কয়েস লোদী

ছবি:সংগৃহীত


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সিলেটের উন্নয়ন, বিভিন্ন গণদাবি আদায়, সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা এবং মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শেকড়ের টানে মানুষের কল্যাণে সংগঠনটির নিরলস কাজ সত্যিই প্রশংসার দাবিদার।

তিনি বলেন, ‘সমিতির সদস্যরা আজ যেভাবে আমাকে ভালোবাসা ও সম্মান জানিয়েছেন, তা আমার ভবিষ্যৎ দায়িত্ব পালনে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে।’

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নতুন দিগন্ত উন্মোচন করবে। ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণ করে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য সিলেট গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি নগরবাসীসহ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সদস্যদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

সমিতির সভাপতি ডা. এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের আহমদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর কামরুল আনাম চৌধুরী, ডা. কাজী আক্তার উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল ফাত্তাহ বক্সী, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুদ দাইয়ান এবং সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি শামস উদ্দিন আহমদ খাঁন, মুসলেহ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ ও জুবায়ের আহমদ চৌধুরী সুমন, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকী, দপ্তর সম্পাদক মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী, কার্যকরী সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ, শহিদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম, আবুল ফজল মো. আরিফসহ সমিতির সদস্য ও বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের আহমদ খাঁন বলেন, নিজস্ব কার্যালয় না থাকায় দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে। বিয়ানীবাজারের উন্নয়ন আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সিলেটে একটি স্থায়ী কার্যালয়সহ ‘বিয়ানীবাজার ভবন’ নির্মাণ এখন সমিতির অন্যতম প্রধান দাবি। তিনি আশা প্রকাশ করেন, রেজাউল হাসান কয়েস লোদীর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এ স্বপ্ন শিগগিরই বাস্তবায়িত হবে।

বক্তারা বলেন, রেজাউল হাসান কয়েস লোদী একজন অভিজ্ঞ, দক্ষ ও জনবান্ধব সংগঠক। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার আলোকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে সিলেটকে গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী