জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে প্রস্তুতি সভা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১২ AM

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে প্রস্তুতি সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০১:৪১:৫৭ AM

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি:সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম ও সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। সভা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ রায় সরকার।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ফুটবল দল গঠন, খেলোয়াড় নির্বাচন, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশে টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. ইসলাম উদ্দিন।

সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবসটি যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা দিবসটির চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

দুই সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ (ছাদ) মাস্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির নেতা লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন ও আব্দুস সোবহানসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহাব উদ্দিন (আব্দুর রব), ডেন্টাল সার্জন ডা. ফারহাত লামিয়া, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, হুমায়ূন কবীর ফরিদী, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল আহমদ, আমিনুল হক সিপন, আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং তরুণদের খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য
সিলেটের ঐতিহ্য ও পরিচয় ধরে রাখতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই
সিলেট জেলায় একদিনে অ/স্বাভাবিক ৪ মৃ/ত্যু
আলোকচিত্র সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: সিসিক প্রশাসক
বিচার ও রাষ্ট্র সংস্কার না হলে নতুন স্বৈ/রাচারের ঝুঁ/কি থাকবে: নাহিদ ইসলাম
গোলাপগঞ্জে ‘ছাত্রদলের স/ন্ত্রাসীরা আমাদের ওপর হা/মলা চালিয়েছে- সারজিস
সিলেটে সড়ক দু'র্ঘটনায় স্কুল শিক্ষক নি'হত
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
এনসিপি নেতাদের আগমন ঘিরে সিলেটে সতর্ক প্রশাসন