শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ PM

শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০২:০৬:১৯ AM

শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম শিক্ষার্থীদের আবাসিক সুবিধা, ডাইনিংয়ের খাবারের মান এবং হলের সার্বিক পরিবেশ পর্যালোচনায় আকস্মিকভাবে তিনটি ছাত্র আবাসিক হল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল, বিজয়-২৪ হল এবং সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপাচার্য হলগুলোর ডাইনিং, ক্যান্টিন ও রিডিং রুম ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডাইনিং ও ক্যান্টিনসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে খাবারের মান, সেবার মান এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে খেলায়ও অংশ নেন এবং তাদের মতামত ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

পরিদর্শনকালে শাবিপ্রবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল-হায়দার উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ