পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ PM

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন

পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০২:৩৯:২৩ AM

পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন

ছবি:সংগৃহীত


পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দীর্ঘদিনের স্বেচ্ছাসেবী অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাসির উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমানের উপস্থিতিতে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন প্রায় ৩০ বছর প্রবাসজীবন শেষে ২০১৪ সালে দেশে ফিরে নিজ উদ্যোগে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামের সড়ক, নালা-নর্দমা, ড্রেন, ছড়া ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ শুরু করেন। গত এক যুগেরও বেশি সময় ধরে কোনো পারিশ্রমিক বা ব্যক্তিগত লাভের প্রত্যাশা ছাড়াই তিনি নিয়মিত এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নাসির উদ্দিনের নিরলস প্রচেষ্টা পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে অনুকরণীয় ভূমিকা রাখছে। তাঁর মতো ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হলে সমাজে পরিবেশ রক্ষার উদ্যোগ আরও উৎসাহিত হবে।

সম্মাননা গ্রহণের পর নাসির উদ্দিন বলেন, ‘এই স্বীকৃতি আমার একার নয়, এটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্নে বিশ্বাসী সবার। যতদিন সুস্থ থাকব, পরিবেশ রক্ষায় আমার স্বেচ্ছাসেবী কাজ অব্যাহত থাকবে।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ