গোলাপগঞ্জে ইয়া/বাসহ তিন মা/দক কার/বারি গ্রে/প্তার
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ PM

গোলাপগঞ্জে ইয়া/বাসহ তিন মা/দক কার/বারি গ্রে/প্তার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ১২:৪৯:২৮ AM

গোলাপগঞ্জে ইয়া/বাসহ তিন মা/দক কার/বারি গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকায় ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন মুন্না মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই উসমান গণির নেতৃত্বে এএসআই ছায়েদুর রহমান এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের মাতাব মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩০), গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের জিলানী (২৭) এবং গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রামের মকসু মিয়ার ছেলে মুন্না আহমদ (৩৩)।

এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন এসআই সুমিত আহমেদ।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ছবেদ আলী বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।"

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ