ইজারা শর্ত লঙ্ঘন করায় হাদারপার বালু মহালে অ ভি যা ন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ PM

ইজারা শর্ত লঙ্ঘন করায় হাদারপার বালু মহালে অ ভি যা ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৬:৫৪:৫৪ PM

ইজারা শর্ত লঙ্ঘন করায় হাদারপার বালু মহালে অ ভি যা ন

সংগৃহিত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজার সংলগ্ন বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
 
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পুলিশ ও বিজিবি এই অভিযান চালায়।

অভিযানকালে বালু ও নুড়ি পাথর বহনে ব্যবহৃত ৩টি বালুবাহী নৌকার বডি ফুটো (ক্ষতিগ্রস্ত) করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ পাথর উত্তোলনের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
 

এদিকে বৈধ ইজারাকৃত এলাকার ভেতর ঢুকে প্রশাসনের পক্ষ থেকে নৌকার বডি ক্ষতিগ্রস্ত করার তীব্র সমালোচনা করেছেন বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান। তিনি দাবি করেন, বালু তোলার সময় প্রাকৃতিকভাবেই বালুর সাথে কিছু পাথর উঠে আসে। আমরা আলাদাভাবে কোনো পাথর তুলছি না। কোনো অনিয়ম হলে প্রশাসন আমাদের জরিমানা করতে পারত, কিন্তু এভাবে নৌকা ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা মোটেও সমীচীন হয়নি।
 
অভিযানের বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ