সিলেটে দুই দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করবে মহানগর বিএনপি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ PM

সিলেটে দুই দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করবে মহানগর বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৯:১৫:৫৮ PM

সিলেটে দুই দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করবে মহানগর বিএনপি

ছবি:সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। আগামী ৫ ও ৬ আগস্ট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে দলটি।

মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন ৫ আগস্ট (বুধবার) সকাল ১০টায় নগরীর রিকাবীবাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন বিকেল ৪টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, নগরীর ছয়টি থানার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ