মেসির জোড়া গোলে মায়ামির জয়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

মেসির জোড়া গোলে মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১২:৫৯:২০ অপরাহ্ন

মেসির জোড়া গোলে মায়ামির জয়

ছবি : সংগৃহীত


বিশ্বকাপের পর ইন্টার মায়ামিতে ফেরার দ্বিতীয় ম্যাচেই নিজের ঝুলিতে নতুন রেকর্ড পুরলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। লিগস কাপের ইতিহাসে তিনি এখন এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৩৯ বছর বয়সী এই বিশ্বসেরা ফুটবলারের জোড়া গোলে অ্যাতলেটিকো দে সান লুইসকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার ভোরে মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ছিল বৃষ্টির আনাগোনা। দ্বিতীয় অর্ধে খেলা ২৫ মিনিট গড়াতেই তুমুল বৃষ্টির কারণে ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবারও খেলা শুরু হলেও দুই দলই আর কোনো গোল করতে পারেনি। ফলে প্রথম অর্ধে অর্জিত ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

অবশ্য ম্যাচের শুরুতে বড় ধাক্কাই খেয়েছিল মায়ামি। খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় ডেভিড রদ্রিগেজের চমৎকার গোলে এগিয়ে যায় মেক্সিকান ক্লাব অ্যাতলেটিকো দে সান লুইস। তবে সেই ধাক্কা সামলাতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা।

১১তম মিনিটে বাঁ প্রান্ত থেকে নোয়া অ্যালেনের সুনির্দিষ্ট পাস ধরে গোলমুখের সামনে থেকে দারুণ শটে মায়ামিকে সমতায় ফেরান মেসি। বিশ্বকাপ বিরতির পর ক্লাবের হয়ে এটিই ছিল তার প্রথম গোল।

এরপর ম্যাচের ২৬তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। আর ৪৪তম মিনিটে আবারও সেই অ্যালেন-মেসি জুটি। বাঁ দিক থেকে আসা পাস জালের মাঝামাঝি জায়গায় নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নেন মেসি, এরপর কয়েক কদম এগিয়ে গিয়ে বুলেট শটে নিজের দ্বিতীয় গোলটি করেন।

এই গোলের মাধ্যমেই লিগস কাপে নিজের ১৪তম গোলটি পূর্ণ করে প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসেন তিনি।

শুধু নিজে গোল করাই নয়, দলের চতুর্থ গোলেও ছিল বিশ্বজয়ী এই তারকার অবদান। তার নেওয় নিখুঁত কর্নার কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মিকায়েল দোস সান্তোস।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক