এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অ*পপ্রচারের অভিযোগ, থানায় জি*ডি
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ PM

এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অ*পপ্রচারের অভিযোগ, থানায় জি*ডি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০৮:০১:৪২ PM

এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অ*পপ্রচারের অভিযোগ, থানায় জি*ডি

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাধবপুর উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক কায়েস আহমেদ সালমান।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর থানায় করা জিডিতে কায়েস আহমেদ সালমান অভিযোগ করেন, ‘মো. জীবন হোসেন’ ও ‘আমি এক দেশপ্রেমিক’সহ কয়েকটি ফেসবুক আইডি থেকে এস এম ফয়সল এমপিকে নিয়ে বিভিন্ন ধরনের মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট ও তথ্য প্রচার করা হচ্ছে।

জিডিতে তিনি উল্লেখ করেন, এসব ফেসবুক আইডির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার আশঙ্কা রয়েছে।

অভিযোগকারী এসব ফেসবুক আইডির ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

জিডির নথি অনুযায়ী, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার উপপরিদর্শক (এসআই) মো. পাভেল আহমেদকে নির্দেশ দিয়েছেন।

তবে অভিযোগে উল্লিখিত ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের পরিচয় শনাক্ত হয়েছে কি না কিংবা তাদের বিরুদ্ধে পরবর্তী কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ