স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ PM

সিলেটে অ*নুমোদনহী*ন স্লিপার বাস সার্ভিস, পাঁচ কাউন্টারে জ*রিমানা

স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৮:৪০:১০ PM

স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পরিচালিত এ অভিযানে পাঁচটি বাস কাউন্টারকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরবর্তীতে এসব বাস সার্ভিস বন্ধ না করলে গাড়ি জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এ সময় দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কদমতলী এলাকায় দূরপাল্লার বিভিন্ন বাস সার্ভিসের কাউন্টার রয়েছে। এসব কাউন্টারে অনুমোদন ছাড়া স্লিপার বাস সার্ভিস পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়।

অভিযানে জেদ্দা এক্সপ্রেস, লন্ডন এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস, বেঙ্গল পরিবহন ও প্যারাডাইস এক্সপ্রেসকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, ‘স্লিপার বাস সার্ভিস পরিচালনার কোনো অনুমোদন নেই। মূলত অনুমোদন ছাড়া স্লিপার বাস সার্ভিস পরিচালনার বিরুদ্ধে আজকের অভিযান চালানো হয়েছে। অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এসব বাস সার্ভিস বন্ধ না করলে গাড়ি জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান