গোপালগঞ্জে বাস-ট্রাকের সং ঘ র্ষে নি হত ৩, আ হ ত অন্তত ২৫
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

গোপালগঞ্জে বাস-ট্রাকের সং ঘ র্ষে নি হত ৩, আ হ ত অন্তত ২৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৫:৩৯:০৯ অপরাহ্ন

গোপালগঞ্জে বাস-ট্রাকের সং ঘ র্ষে নি  হত ৩, আ হ ত অন্তত ২৫

সংগৃহীত


গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী বাসটি গোপালগঞ্জের বৌলতলী নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। এ ছাড়া আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক