মাজারের নি*য়ন্ত্রণ নিয়ে সিলামে র*ণক্ষে*ত্র, পুলিশসহ আ*হত অন্তত ৩০
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ PM

প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল সড়কে যান চলাচল

মাজারের নি*য়ন্ত্রণ নিয়ে সিলামে র*ণক্ষে*ত্র, পুলিশসহ আ*হত অন্তত ৩০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৬:২৬:০৮ PM

মাজারের নি*য়ন্ত্রণ নিয়ে সিলামে র*ণক্ষে*ত্র, পুলিশসহ আ*হত অন্তত ৩০

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেটের মাজার, মসজিদ ও ৩৫-৪০টি দোকানকোঠা পরিচালনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে সিলামের চকের বাজার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে সিলাম শেখপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে দুইপক্ষের বিরোধ চলে আসছিল। শুক্রবার উভয় পক্ষের লোকজন জুমার নামাজ আদায় করতে মসজিদে আসেন। নামাজের পর ওয়াকফ এস্টেটের মাজার-মসজিদ ও ৩৫-৪০টি দোকানকোঠা পরিচালনা নিয়ে প্রথমে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সংঘর্ষকারীদের হামলা-পাল্টাহামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। এছাড়া দুইপক্ষের আরও ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন সিলাম শেখপাড়া গ্রামের প্রবীণ মুরব্বি ও হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদের মোতাওয়াল্লী ফজলু মিয়া, শুয়েব আহমদ, আরিফুল হক রনি ও লতিফুর রহমান মেহদি। আহতদের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ ও মুরব্বিদের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা চন্ডিপুল-বালাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ওয়াকফ এস্টেট (ইসি নং-১২৭৩৫) পরিচালনা নিয়ে বিরোধের সূত্রপাত আরও আগে।

গত ২৯ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের এক আদেশে মাজার ওয়াকফ এস্টেট পরিচালনার জন্য নয় সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিককে সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহসভাপতি এবং মো. ফজলু মিয়াকে মোতাওয়াল্লী করা হয়।

এ ছাড়া আবেদ রাজা ও আহমদুর রহমান ছাদেককে যুগ্ম মোতাওয়াল্লী এবং মোয়াজ্জেম হোসেন লনি, লুতফুর রহমান বাবু, আব্দুল মতিন শাহিন ও আব্দুস সামাদকে সদস্য করা হয়।

ওই কমিটি নিয়ে শাহ আব্দুল মান্নান উচ্চ আদালতে রিট পিটিশন করেন। গত ১৬ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানি শেষে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন অনুমোদিত কমিটি বহাল রাখা হয়।

তবে সাময়িকভাবে ওই কমিটির মোতাওয়াল্লী ফজলু মিয়ার কার্যক্রম স্থগিত করে মাজার ওয়াকফ এস্টেট ও মসজিদের দায়িত্ব পালনের জন্য আবেদ রাজাকে মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

ওই আদালতের আদেশ ও ওয়াকফ এস্টেটের পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের মধ্যেই শুক্রবার দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটল।

মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার