জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ AM

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০৫:২৬:১১ PM

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

সংগৃহীত


সেপ্টেম্বরে নয়, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সময় চেয়েছে। সূত্রটি বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সময় চেয়েছে।’

ভারতের বাংলাদেশ সফরটি মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, বাংলাদেশ সফরে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ঢাকায় ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল ম্যাচগুলো। তবে সফরটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই।

এদিকে, গত জানুয়ারিতে বিসিবি ভারতের সফরের সূচি প্রকাশের পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে। এর মধ্যে ভারতীয় উগ্রবাদীদের চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

এরপর বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে বাংলাদেশ দাবি করেছিল, তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হোক। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি না মানায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়া হয়।

তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে উন্নতির ইঙ্গিত মিলছে বলে জানিয়েছে এএনআই। তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা গেছে। চলতি মাসের শুরুতে ভারত সফর করেন তামিম। এ সময় তিনি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সও পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে ভারতীয় দলের সফর হতে পারে। তবে সফরের চূড়ান্ত সূচি ও ম্যাচের ভেন্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক