মাধবপুরে ৫৫ কেজি গাঁ'জাসহ আ'টক ৪
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM

মাধবপুরে ৫৫ কেজি গাঁ'জাসহ আ'টক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৩:০৪:৩৮ PM

মাধবপুরে ৫৫ কেজি গাঁ'জাসহ আ'টক ৪


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব-৯) অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার জগদিশপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমার বরইকান্দি কাজিরখলা এলাকার তাহের মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৭) ও জাবেদ মিয়া (২৩), সুনামগঞ্জ সদর থানার কুমড়িআইল এলাকার মৃত সুরত আলীর ছেলে মো. বদরুল ইসলাম (৩৮) এবং মৌলভীবাজারের নরিয়া এলাকার সাত্তার মিয়ার ছেলে খলিল আহমদ (২১)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুরের জগদিশপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময়  র‌্যাবের উপস্থিতি পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক