সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ PM

বিভাগীয় কমিশনারকে সভাপতি, পাপলু সদস্য সচিব, মওদুদ সদস্য

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৭:৫৫:০৩ PM

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের নতুন অ্যাডহক কমিটি

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে নতুন ৭ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেট বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নবগঠিত অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), সিলেট মহানগর পুলিশের পুলিশ কমিশনার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক এবং স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদ।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২-এর উপধারা (১৫) ও (৪) এবং ধারা ৮-এ প্রদত্ত ক্ষমতাবলে এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে নবগঠিত কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে পরবর্তী নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পথও সুগম হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ