কমলগঞ্জে ঝোপ থেকে ২টি এ/য়ারগা/ন উ/দ্ধার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ AM

কমলগঞ্জে ঝোপ থেকে ২টি এ/য়ারগা/ন উ/দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ১১:৪৮:০০ PM

কমলগঞ্জে ঝোপ থেকে ২টি এ/য়ারগা/ন উ/দ্ধার

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ ঘটনায় উদ্ধার হওয়া এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করছে র‌্যাব।

১০ সেপ্টেম্বর রাতে র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতি (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাথরখোলা গ্রামের ভানুগাছ চৌমহনা থেকে পাথরখোলা সড়কের পেচারপুল ব্রিজের আশপাশে এয়ারগান থাকতে পারে।

সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। একপর্যায়ে পেচারপুল ব্রিজের দক্ষিণ পাশে সড়কের পূর্ব দিকে ঝোপের ভেতর প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র‌্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা এয়ারগান দুটি জিডিমূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ