ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জেসি চৌধুরী ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বাভাবিক কাজকর্ম শেষ করার পর একপর্যায়ে পরিবারের সদস্যরা জেসিকে তাঁর কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়।
খবর পেয়ে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ও কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জেসির মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
চিরকুটে লেখা ছিল, ‘সবাই আমাকে মাফ করে দিও, আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।’
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃ/ত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




