ছবি : সংগৃহীত
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃ'ত্যুর খবর পাওয়া না গেলেও এই সময়ে হাম ও হাম সন্দেহে আরও ১২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন।
তাদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪১৮ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১১৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮, মাউন্ট এডোরা হাসপাতালে ১, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাালে ৭ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ২২ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে এ বছর সিলেটের ৪ বিভাগে মোট হাম রোগী শনাক্ত হয়েছেন ১০৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন।
এ সময়ে কারো মৃত্যু না হলেও এ বছর হাম ও হাম সন্দেহে প্রা'ণ গেছে সিলেট বিভাগের মোট ১৬০ জনের। এর মধ্যে আছেন সিলেট জেলার ৬১, হবিগঞ্জের ২২, মৌলভীবাজারের ১৪ ও সুনামগঞ্জের ৫৯ জন।
জৈন্তাবার্তা/আরআর




