শরিয়াহবি/রোধী আইন বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বি/ক্ষোভ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ PM

শরিয়াহবি/রোধী আইন বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বি/ক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৫:০৯:৫৮ PM

শরিয়াহবি/রোধী আইন বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বি/ক্ষোভ

ছবি:সংগৃহীত


সাম্প্রতিক সময়ে সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল’কে শরিয়াহবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকট এবং মূল্যস্ফীতির প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের সামনে থেকে শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও জেলা সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহ।

সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র সহসভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বোরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন সিলেট জেলা সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মো. মোরশেদ আলম।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ