সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ফাঁড়ির টহল দল এসব অভিযান চালায়।
বিজিবি জানায়, কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, প্রসাধনী সামগ্রী, বিস্কুট, টায়ার টিউব, চিনি ও জুস জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পা'চারকালে উদ্ধার করা হয় রসুন।
জব্দকৃত পশু ও পণ্যের মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চো'রাচালান এবং মা'দকদ্রব্য পা'চার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় শুক্রবার বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




