হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ PM

হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০২:৫৬:৪২ PM

হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ


হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ম'দ ও গাঁ'জা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এর মধ্যে মাধবপুরে একটি ড্রাম ট্রাকে বালির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার করা হয়েছে। পৃথক এসব অভিযানে জব্দ করা পণ্য ও মা'দকের মোট সিজারমূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত, চো'রাচালান প্রতিরোধ এবং মা'দকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে ৫৫ বিজিবির বিভিন্ন বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরের ওই এলাকায় মহাসড়কের পাশে একটি সন্দেহজনক ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে পরিবহন করা বালির নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চো'রাচালানকারীরা বালির আড়ালে এসব পণ্য পরিবহন করছিল বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা ভারতীয় শাড়ি ও কসমেটিকসের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

এদিকে, ৫৫ বিজিবির অধীন সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির পৃথক অভিযানে ভারতীয় ম'দ ও গাঁ'জা জব্দ করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিন্দুরখান বিওপির টহলদল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় ম'দ জব্দ করে।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার গারোটিলা এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় ম'দ উদ্ধার করে।

একই দিন রাত ৮টা ১০ মিনিটের দিকে তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার ২০ নম্বর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁ'জা জব্দ করে। তিন অভিযানে মোট ১৪০ বোতল ভারতীয় ম'দ ও ১০ কেজি গাঁ'জা উদ্ধার করা হয়। এসব মা'দকদ্রব্যের আনুমানিক সিজারমূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।

সব মিলিয়ে পৃথক অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য ও মা'দকদ্রব্যের মোট সিজারমূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা। জব্দকৃত মালামাল ও মা'দকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান এসব অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে চো'রাচালান ও মা'দকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। চো'রাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জৈন্তাবার্তা/আরআর