কার্ডিফে আনজুমানে আল ইসলাহ ইউকের মেম্বারশিপ কনফারেন্স অনুষ্ঠিত
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ PM

কার্ডিফে আনজুমানে আল ইসলাহ ইউকের মেম্বারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৪:৩১:৪৪ PM

কার্ডিফে আনজুমানে আল ইসলাহ ইউকের মেম্বারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


আনজুমানে আল ইসলাহ ইউকের সাউথ ওয়েলস ডিভিশনের কার্ডিফ ব্রাঞ্চের উদ্যোগে ‘মেম্বারশিপ কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য হজরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

কার্ডিফ ব্রাঞ্চের সভাপতি ক্বারি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মোহাম্মদ কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী, ওয়েলস ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট আনোয়ার আলী, ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ আব্দুল মুক্তাদির, শেখ মোহাম্মদ আনোয়ার, জেনারেল সেক্রেটারি আনসার মিয়া, জয়েন্ট সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ট্রেজারার ক্বারি শাহ তসলিম আলী, অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দ শামসুল হক রানু, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি আব্দুল আজিজ আতিকুজ্জামান, মেম্বারশিপ সেক্রেটারি ক্বারি মুজাম্মিল আলী ও শাহজালাল মসজিদের সহকারী ইমাম মাওলানা হাফিজ তাওহিদুল হক প্রমুখ।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করা হয়। এতে ব্রাঞ্চ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সম্মেলনের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কার্ডিফ ব্রাঞ্চের নেতৃবৃন্দ ও নবপ্রজন্মের সন্তান মেহরাজ আহমেদ।

ভালো কাজ ও নেককার মানুষের সঙ্গের ওপর গুরুত্বারোপ

প্রধান অতিথির বক্তব্যে হজরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, সুন্দর ও সফল জীবন গঠনের জন্য ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা, ইতিবাচক ও কল্যাণকর চিন্তা হৃদয়ে লালন করা এবং সত্যবাদী ও নেককার মানুষের সঙ্গ গ্রহণ করা অত্যন্ত জরুরি। ভালো মানুষের সঙ্গ মানুষের জীবনকে আলোকিত করে এবং সঠিক পথের সন্ধান দেয়। অন্যদিকে অসৎ সঙ্গ মানুষকে ধীরে ধীরে ভুল ও অন্যায়ের পথে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, মানুষের বাহ্যিক কর্মের পাশাপাশি অন্তরের পরিশুদ্ধতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহংকার, হিংসা ও লোভের মতো কুপ্রবৃত্তি থেকে অন্তরকে হেফাজত করতে হবে। এসব প্রবৃত্তি মানুষের আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে এবং ব্যক্তি ও সমাজে বিভেদ ও অশান্তি তৈরি করে।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, দুনিয়ার জীবনের প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই নিজেদের কর্ম ও আমলের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত আত্মসমালোচনা বা ‘মুহাসাবা’ করা প্রয়োজন। প্রতিদিন নিজের কাছে হিসাব নিতে হবে—কী ভালো কাজ করেছি, আমার দ্বারা কারও ক্ষতি হয়েছে কি না এবং আমার চিন্তা ও কর্ম আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হচ্ছে কি না।

তিনি আরও বলেন, আনজুমানে আল ইসলাহ কোনো জাগতিক বা পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংগঠন নয়। এটি মানুষের আত্মশুদ্ধি ও তাজকিয়ায়ে নফসের শিক্ষা লাভের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে সর্বপ্রথম নিজের চরিত্র, চিন্তা ও আমলের সংশোধনের দিকে গুরুত্ব দিতে হবে।

সংগঠনকে আরও এগিয়ে নিতে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা নিষ্ঠা, আন্তরিকতা ও আমানতদারির সঙ্গে পালন করতে হবে। দ্বীনের কাজ করতে গিয়ে বিভিন্ন বাধা, প্রতিকূলতা ও সমালোচনার সম্মুখীন হতে পারেন। তবে সব সমালোচনার ঊর্ধ্বে উঠে ধৈর্য ও সবরের সঙ্গে দ্বীনের কাজ চালিয়ে যেতে হবে।

কার্ডিফে আরও কয়েকটি কর্মসূচি

এদিকে আনজুমানে আল ইসলাহ ইউকের ওয়েলস ডিভিশনের কার্ডিফ ব্রাঞ্চের উদ্যোগে জালালিয়া মসজিদে মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বক্তব্য শেষে তিনি দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

এর আগে তিনি কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটির সঙ্গে অফিস হলে মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়া কার্ডিফের বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে পরিচালিত কার্ডিফ দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা পরিদর্শন করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাতকে বিল-নদীতে অবাধে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক