ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যাদের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে তাদের মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ জন ও মৌলভীবাজার সদর হাসপতালে শনাক্ত হয়েছেন ১ জন। সব মিলিয়ে এ বছর সিলেট বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে মোট ৩৪৮ জনের।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ জন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ জন।
সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জে। এই জেলায় এবার মোট শনাক্ত হয়েছেন ১৪৭ জন। এ ছাড়া সুনামগঞ্জ জেলায় ৭৭, সিলেটে ৭৪ ও মৌলভীবাজার জেলায় শনাক্ত হয়েছেন ৩৭ জন। শনাক্তকৃতদের মধ্যে সিলেট বিভাগের বাইরে থেকে আসা ১৩ জন রয়েছেন।
জৈন্তাবার্তা/আরআর




