ছবি:সংগৃহীত
রোটারি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীর বলেছেন, রোটারিয়ানরা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ তথা সিলেটের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণেও তাঁরা নিবেদিতভাবে কাজ করছেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে দুর্ঘটনায় পা হারানো রুহুল আমিন ফরহাদের কৃত্রিম পা প্রতিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি মোহাম্মদ রুহুল আলম খানের সভাপতিত্বে আয়োজিত এ মানবিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান শুয়াইব আহমদ মতিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি হানিফ মোহাম্মদ, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি আব্দুর রহমান এবং রোটারিয়ান আইপিপি মো. আমিরুল ইসলাম প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




