ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শনিবার (২১ নভেম্বর) এসএমপির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে মোটরসাইকেল চালকদের প্রতি যুক্তিসংগত কারণ ছাড়া গভীর রাতে চলাচল থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
এসএমপির এ নির্দেশনার ফলে মহানগরীতে রাতের বেলায় মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রিত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নগরবাসী ও মোটরসাইকেল চালকদের পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




