নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

বাংলাদেশ ব্যাংক


২০২৩-২৪ অর্থবছরের ষান্মাসিক (জুলাই-ডিসেম্বর) বা ছয় মাস সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ, রোববার (১৮ জুন) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করে। মুদ্রানীতি দেশের আর্থিক ব্যবস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রানীতির মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়ে থাকে।

নতুন মুদ্রানীতি এমন সময়ে আসছে যখন দেশের মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি। এবারের নতুন মুদ্রানীতিতে জানা যাবে, ‘ব্যাংক ঋণের সুদহার বাড়া-কমা, বাজারে টাকার সরবরাহ কেমন থাকবে বা ডলার-সংকট কাটাতে কী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার বোর্ড সভায় নতুন মুদ্রানীতি নীতিগত ভাবে অনুমোদন হয়। এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বেশি জোর দেওয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রানীতির মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। যদিও দেশের অর্থনৈতিক নীতিকে সমর্থন দিয়ে তৈরি করা হয় মুদ্রানীতি। বিনিয়োগ বৃদ্ধি-কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে বিশেষ করে এসএমইতে ঋণ প্রবাহ বাড়ানোর তাগিদ তাদের।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির