কম্বলের নিচে গোখরা নিয়ে ঘুমাতেন গায়ক!
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

কম্বলের নিচে গোখরা নিয়ে ঘুমাতেন গায়ক!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৬:৩৬:৪৭ অপরাহ্ন

কম্বলের নিচে গোখরা নিয়ে ঘুমাতেন গায়ক!

সংগৃহীত


সাপের নাম শুনলেই যেখানে অনেকের মনে আতঙ্ক তৈরি হয়, সেখানে একসময় গোখরা সাপকে সঙ্গী করে রাত কাটাতেন ভারতীয় সংগীতশিল্পী কৈলাশ খের। শুধু তা-ই নয়, শীতের রাতে একই কম্বলের নিচে সাপটিকে নিয়ে ঘুমাতেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই গায়ক।কৈলাশের ভাষ্য অনুযায়ী, তখন তার বয়স আনুমানিক ২০ বছর। সে সময় একটি গোখরা সাপ পুষতেন তিনি। প্রায় তিন মাস সাপটি তার সঙ্গে ছিল। শীতকালে একই কম্বলের নিচে ঘুমানোর পাশাপাশি যেখানেই যেতেন, ব্যাগে করে সাপটিকে সঙ্গে নিয়ে যেতেন।

তবে একসময় সাপটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কৈলাশ। কেন এমন সিদ্ধান্ত, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

গায়কের কথায়, সাপটিকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন ইঁদুর মেরে খাওয়াতে হতো। বিষয়টি একসময় তার কাছে নিষ্ঠুর মনে হয়। একটি প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য আরেকটি প্রাণীকে হত্যা করতে চাননি তিনি। শেষ পর্যন্ত সাপটিকে জঙ্গলে ছেড়ে দেন।সাপটির বিষদাঁত তুলে দেওয়া হয়েছিল বলেও জানান কৈলাশ। তবে সেই বয়সে নিজের এমন সিদ্ধান্তের পেছনে যথেষ্ট বুদ্ধি-বিবেচনা ছিল না বলে স্বীকার করেছেন তিনি। সাধু-সন্তদের সঙ্গে জঙ্গল ও পাহাড়ে সময় কাটানোর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন গায়ক।

তার মতে, দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা হাঁটাচলা, পাহাড়ে ওঠা এবং নানা ধরনের পোকামাকড় ও কাঁটার মুখোমুখি হওয়ার ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছিল।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস