কমলগঞ্জে কার্লভাটের নীচ থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৮ AM

কমলগঞ্জে কার্লভাটের নীচ থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০৫:২০:২৯ AM

কমলগঞ্জে কার্লভাটের নীচ থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের ড্রেন থেকে রঞ্জিত ভুমিজ (২৫) নামের এক চা শ্রমিক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রঞ্জিত ভুমিজ পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার মৃত পলিমল ভুমিজের ছেলে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) রাত সাড়ে ১০ টায় এলাকাবাসী শ্রমিক লাইনের একটি কার্লভাটের নিচে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পরে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাত্রখোলা চা বাগান এর পশ্চিম লাইন এলাকার চা শ্রমিক যুবক রঞ্জিত অতিরিক্ত মদ্যপ পান অবস্থায় বাজার লাইনের দিকে যাচ্ছিল। এসময় শরীরের ভারসাম্য হারিয়ে কার্লভাট নিচে পড়ে পাকার পিলারে গিয়ে মাথায় আঘাত পায়। পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপ পান করায় শরীরের ভারসাম্য হারিয়ে কার্লভাট নিচে পড়ে পাকার পিলারে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মূল ঘটনা জানা যাবে পরে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব