কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে আগুন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৭ AM

কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে আগুন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০৬:১৯:৪৫ AM

কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে আগুন

কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে আগুন।


মৌলভীবাজারের কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে রহস্য আগুন লাগার ঘটনা ঘটেছে। মালিকের দাবী গত এক মাস ধরে বাসটি বন্ধ ছিল। হয়তো শর্ট সার্কিট হতে আগুন লাগতে পারে। পুলিশসহ স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলে এর আগেই বাসটির ভিতরে কয়েকটি সিট পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার শমশেরনগর লামাবাজারে। বাসটির মালিক লামাবাজার এলাকার হাজী মনসুর আলী।

পুলিশ ও বাস মালিক জানান, শমশেরনগর লামা বাজারের হাজী মনসুর আলীর ৩টি বাস বিএনপির ডাকা অবরোধ শুরু হবার পর হতে নিজ বাসার সামনের রাস্তায় বন্ধ অবস্থায় রয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় হঠাৎ বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। বাসার ভিতর হতে বের হয়ে আসেন লোকজন। আগুন ততক্ষনে ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠে। 

স্থানীয় দোকানদারসহ এলাকাবাসী ছুটে এসে দোকান ও বাসার পাইপ লাইনের পানি ব্যবহার করে ১০/১৫ মিনিটের মধ্যে আগুন নিযন্ত্রনে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আগুনে বাসের ভিতরের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে স্থানীয়রা অনেকেই আগুন লাগার বিষয়টি রহস্যজনক মনে করছেন। বৃষ্টির দিনে কিভাবে শর্ট সাকির্ট হবে এটা তাদের প্রশ্ন। বাসটি স্টার্ট অবস্থায়ও ছিল না।

আলাপকালে বাসের মালিক হাজী মনসুর বলেন, বাসটি বন্ধ ছিল। কিভাবে আগুন লেগেছে দেখেননি। তবে মনে করছেন হয়তো ব্যাটারির শর্ট সার্কিট হতে লাগতে পারে। কোনো নাশকতা কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগুন লাগার বিষয়টি দেখিনি।

শমসেরনগর পুলি ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, কোনো নাশকতা নয়। মালিকের দাবী বন্ধ থাকায় হয়তো শর্ট সার্কিট হতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব