কমলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা সংবর্ধনা প্রদান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ AM

কমলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা সংবর্ধনা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০২:৩৮:২৪ AM

কমলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা সংবর্ধনা প্রদান


"নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস, জয়িত অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ ডিসেম্বর শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, দুপ্রকের সহ সভাপতি আবদুল হান্নান চিনু, এস আই অনিক রঞ্জন দাস প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সূজা মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ ভূঁইয়া,  ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলায় নির্বাচিত ৪ জন জয়িতাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, স্কুল শিক্ষক ও কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব