জুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৭ AM

জুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৪:৩৯:৩৯ AM

জুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

জুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন।


'উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদের হলরুমে জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, ফুলতলা বশিরউল্লা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন। 

উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুল হোসেন লিটন, অর্থ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী প্রমুখ। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব