কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন।
মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং মহতোসিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি ও কমিটির সহসভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল ও সদস্য বাবলী তালাং।
আরও উপস্থিত ছিলেন কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী, গালর্স গাইড ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে নিজেকে দুর্নীতিমুক্ত করে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহণের আহবান জানান। সভার পর কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জৈন্তাবার্তা/জেএ




