বড়লেখায় বেগম রোকেয়া দিবসে চার জয়ীতাকে সংবর্ধনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৩ PM

বড়লেখায় বেগম রোকেয়া দিবসে চার জয়ীতাকে সংবর্ধনা

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৫:৫২:০৯ AM

বড়লেখায় বেগম রোকেয়া দিবসে চার জয়ীতাকে সংবর্ধনা

বড়লেখায় বেগম রোকেয়া দিবসে চার জয়ীতাকে সংবর্ধনা।


মৌলভীবাজারের বড়লেখায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন এবং চার জয়ীতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে ইউএনও (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রব, সংবর্ধিত সফল জননী আনোয়ারা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মালেমহান দেবী, নতুন উদ্যমে জীবন শুরু করা সফল নারী শিল্পী বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী প্রিয়া চুনু, মহিলা সমিতির সভাপতি রোকশানা বেগম প্রমুখ।

পরে নানা প্রতিকুলতাকে ডিঙিয়ে স্ব স্ব ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চার নারীকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব