মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১২ PM

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৬:১২:০৮ AM

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত


“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) এ উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে “জয়ীতা অন্বেষণে বাংলাদেশ” অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য/শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য/সফল জননী হিসাবে সাফল্য অর্জনের জন্য/নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য/সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদ্‌যাপন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দি ফ্লাওয়ারস কেজি এন্ড হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নুসরাত খানম নওশীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অফিসের উপ-পরিচালক শাহেদা আক্তার।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন এর কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা। আলোচনা সভা শেষে অতিথিরা জেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়িতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শ্রীমঙ্গল উপজেলার মিতালী দাশ রুনা, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাজনগর উপজেলার মুন্না রানী চন্দ, সফল জননী নারী কমলগঞ্জ উপজেলার ভাগ্যবতী সিনহা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী শ্রীমঙ্গল উপজেলার শেফালী আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী কমলগঞ্জ উপজেলার মেরী রাল্ফ।

সভায় বক্তারা বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নারীনির্যাতন প্রতিরোধে নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব