অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১২ PM

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৮:৪৫:৫৪ AM

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।


মৌলভীবাজারের কুলাউড়ায় পেঁয়াজের মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

এ সময় পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অভিযানকালে দক্ষিণ বাজারস্থ মেসার্স স্বর্ণা ট্রেডার্সের মো. রাসেদ উদ্দিনকে ২০ হাজার টাকা, সততা ভেরাইটিজ স্টোরের জিয়াউল হককে ১০ হাজার টাকা, মা ভেরাইটিজ স্টোরের কামরুল ইসলামকে ১০ হাজার টাকা ও ব্যবসায়ী বিধান দেবকে ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ভোক্তাদের পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ ক্রয়ক্ষমতার মধ্যে রাখার স্বার্থে ও অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে দ্রব্যাদি বিক্রি করে বাজার পরিস্থিতিকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে কুলাউড়া থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব