মৌলভীবাজার ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১২ PM

মৌলভীবাজার ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৩ ০৭:০৪:০৩ AM

মৌলভীবাজার ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

আটককৃত আহাদ মিয়া।


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ আহাদ মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

আটককৃত আহাদ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রামের মৃত আখলিছ মিয়ার ছেলে। 

গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ডিসেম্বর মধ্য রাতে এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর মডেল থানাধীন আপার কাগাবালা ইউনিয়নের অন্তর্গত বিন্নিগ্রাম গ্রামের আটককৃত মো. আহাদ মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। 

আটকের পর আহাদ মিয়াকে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে তার বাসা তল্লাশি করে আরও ২৬০ পিসসহ মোট ৪০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

এসআই তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব